রবিবার, ২৮ Jun ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ ২০০ কোটি টাকার অর্থ জালিয়াতি মামলায় গুরুত্বপূর্ণ জবানবন্দি দিয়েছেন।
শনিবার (২৬ নভেম্বর) আদালতে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখার (ইওডব্লিউ) কাছে নিজের বিবৃতি রেকর্ড করেছেন অভিনেত্রী। বিবৃতিতে জালিয়াতি মামলায় কারাবন্দী কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সাথে জড়িত কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন তিনি।
তাঁর বক্তব্য ফৌজদারি কার্যবিধির ধারা ১৬৪ (স্বীকারোক্তি এবং বিবৃতি রেকর্ডিং) এর অধীনে রেকর্ড করা হয়েছে বলে জানা গেছে।