রবিবার, ০৫ Jul ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
গুজরাট রাজ্যের পোরবন্দরে সহকর্মীর চালানো গুলিতে ভারতীয় রিজার্ভ ব্যাটালিয়নের (আইআরবি) দুই সেনা নিহত হয়েছে এবং আরো দুজন আহত হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, স্থানীয় সময় শনিবার পোরবন্দরের কাছে একটি ক্যাম্পে ঘটনাটি ঘটেছে।
এএনআই জানিয়েছে, গুজরাটে আগামী মাসের বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য অবস্থান করছিলেন আইআরবি সেনারা।
এনডিটিভি জানিয়েছে, ভোটের আগে নিরাপত্তা নিশ্চিত করতে গুজরাটের বিভিন্ন এলাকায় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।