রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সাইফ আলী খানের ছেলে এবং সারা আলী খানের ভাই ইব্রাহিম আলী খান বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। করণ জোহর প্রযোজিত সিনেমাটি পরিচালনা করবেন বোমান ইরানির ছেলে কায়োজে। সিনেমাটির নাম এখনো ঠিক হয়নি। শোনা যাচ্ছে, এতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন কাজল।
সম্প্রতি একটি নতুন প্রতিবেদন অনুসারে, করণের পরবর্তী প্রযোজনায় স্বাক্ষর করেছেন কাজল। এতে ইব্রাহিমের সঙ্গে অভিনয় করবেন অভিনেত্রী। সিনেমাটি কাশ্মীরি সন্ত্রাসবাদকে কেন্দ্র করে একটি থ্রিলার ড্রামা হবে বলে দাবি করা হয়েছে এবং আগামী বছরের শুরুতে এর শুটিং শুরু হবে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, কাজল এতে শক্তিশালী একটি চরিত্রে অভিনয় করবেন।
অভিনেত্রী এর আগে ইব্রাহিমের বাবা সাইফের সাথে ‘দিল্লাগি’, ‘হামেশা’ ‘তানহাজি : দ্য আনসাং ওয়ারিয়র’সহ বেশ কিছু ব্যবসাসফল চলচ্চিত্রে কাজ করেছেন। এই প্রথমবারের মতো সাইফপুত্র ইব্রাহিমের সঙ্গে কাজ করবেন তিনি। ইব্রাহিম অবশ্য এর জন্য প্রস্তুতিও শুরু করেছেন। এদিকে শাহরুখ খানের ‘মাই নেম ইজ খান’-এর ১২ বছর পর করণ জোহর এবং কাজল একসঙ্গে কাজ করতে যাচ্ছেন।