শনিবার, ০৪ Jul ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ার এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় ইঞ্জিন বিকলের ঘটনা ঘটে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
ট্রেন চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার শামীমা আক্তার।
শামিমা আক্তার জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টা ২৪ মিনিটে শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। দুই মিনিট পর ৬টা ২৬ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে শ্রীপুর স্টেশন ছেড়ে যায়। সামান্য দূর যেতেই আউটার সিগন্যালের কাছাকাটি পৌঁছা মাত্রই ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
তিনি বলেন, যমুনা এক্সপ্রেস ট্রেনটি বিকল হয়ে পড়ায় ময়মনসিংহগামী বলাকা কমিউটার ট্রেন রাজেন্দ্রপুর স্টেশনে যাত্রাবিরতি করে। বলাকা কমিউটার থেকে ইঞ্জিন এনে যমুনা এক্সপ্রেস ট্রেনটিকে সচল করে শ্রীপুর স্টেশনে এনে ওই রুটে ৭টা ৪০ মিনিটে ট্রেন চলাচল শুরু করা হয়।