শনিবার, ০৪ Jul ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

বাবা-ছেলে একসঙ্গে এসএসসি পাস, ছেলের চেয়ে ভালো ফল বাবার

ময়মনসিংহের গৌরীপুরে বাবা ছেলে এক সাথে এসএসসি পাশ করেছেন। বাবা সাবেক ইউপি সদস্য এখলাছ উদ্দীন নয়ন কারিগরি শাখা থেকে পেয়েছে জিপিএ-৫ ও ছেলে রাকিবুল হাসান রায়হান একই শাখা থেকে ৪.৮৬ পেয়ে পাশ করেছেন।

এখলাস উদ্দিন নয়ন উপজেলার ২ নম্বর গৌরীপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া মগরাইল আদর্শ কারিগরি ইন্সটিটিউট থেকে এবং ছেলে রাকিবুল হাসান রায়হান গৌরীপুর সরকারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ছিলেন।

ছেলে রাকিবুল হাসান রাইহান বলেন, লেখাপড়ার কোন বয়স নাই। বাবার সাথে একসাথে এসএসসি পাশ করে আমি গর্ববোধ করছি। আপনারা দোয়া করবেন আমি যেন একজন প্রকৌশলী হতে পারি।

নয়ন জানান, তিনি ১৯৯৬ সনে এসএসসি পরীক্ষার্থী ছিলেন কিন্তু অসুস্থতার কারণে পরীক্ষা দিতে পারেননি। ছেলে মেয়েরা লেখাপড়া করছেন, স্ত্রীও এসএসসি পাশ। তাই আমি লেখাপড়া করার সিদ্ধান্ত নেই। এবছর এসএসসি পাশ করেছি। এই বছরই কলেজে ভর্তি হবেন বলেও জানান তিনি।

এবিষয়ে মগরাইল আদর্শ কারিগরি ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল কাইয়ুম বলেন, নয়ন আমার প্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষার্থী। সে এই বছর জিপিএ-৫ পেয়ে এসএসসি পাশ করায় আমরা গর্বিত।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ বলেন, এ ধরণের উদাহরণ সমাজের জন্য খুবই ইতিবাচক। তার এই সফলতা নতুন প্রজন্মকে উদ্দীপ্ত করবে। আমারা তার সাফল্যকে অভিনন্দন জানাই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com