রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভারতীয় ডিজাইনারের লেহেঙ্গা পরে বিতর্কে ‘মিস পাকিস্তান’ আনিশা

পাকিস্তানে সেরা সুন্দরীর তকমা পেয়েছেন তিনি। এ বছর ‘মিস পাকিস্তান’-এর মুকুট উঠেছে তার মাথায়। কিন্তু সেই আনিশা শেখ নতুন করে বিতর্কের কেন্দ্রে। তাকে নিয়ে তারই দেশে আলোচনা থামছে না। পাকিস্তানের জনপ্রিয় মডেল আনিশা। তিনি মডেলিংয়ের পাশাপাশি গান এবং অভিনয়ও করেন। চলতি বছর ‘মিস গ্র্যান্ড পাকিস্তান’ প্রতিযোগিতায় তিনি অংশ নেন।

‘মিস গ্র্যান্ড পাকিস্তান ২০২২’-এর তকমা পেয়েছেন আনিশা। এবার ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশানাল’-এ তিনি পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন। ২০ বছরের তরুণী আনিশার জন্য গর্বিত তার দেশ।

আনিশা বর্তমানে পাকিস্তানে নেই। তিনি নিউ ইয়র্ক ফ্যাশন উইকে অংশ নিচ্ছেন। সেখানেই ব্যস্ত। তবে সম্প্রতি সম্পূর্ণ ভিন্ন এক কারণে আলোচনয় এই তরুণী। কিছু দিন আগে আনিশা ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। নিউ ইয়র্ক ফ্যাশন উইকে তার সাজ দেখা গেছে সেই পোস্টের একাধিক ছবিতে। এ ছবি থেকেই বিতর্কের সূত্রপাত।

ছবিতে আনিশাকে দেখা গেছে কালো রঙের এক জমকালো লেহেঙ্গায়। এ সাজে নিজের মোট ৪টি ছবি পোস্ট করেন আনিশা। তার লেহেঙ্গায় রয়েছে কালোর ওপর নানা রঙের চোখ ধাঁধানো কারুকাজ। লেহেঙ্গার রঙের সঙ্গে মানানসই গয়নাও পরেছেন আনিশা। হার, কানের দুলের পাশাপাশি চুলও সাজিয়েছেন গয়নার চাকচিক্যে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com