বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রিটার্ন দাখিল ২৪ লাখ, রাজস্ব আয় ৩ হাজার কোটি টাকা

চলতি ২০২২-২৩ করবর্ষে ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর বিবরণী (রিটার্ন) দাখিলের শেষ সময় ছিল গতকাল ৩০ নভেম্বর। তবে বিশেষ বিবেচনায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রিটার্ন দাখিলের সময় এক মাস বৃদ্ধি করেছে। গতকাল পর্যন্ত ২৪ লাখ করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন এবং এর বিপরীতে রাজস্ব আয় হয়েছে প্রায় ৩ হাজার কোটি টাকা।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন বাসসকে এ তথ্য জানান। তিনি বলেন, গত ২০২১-২২ অর্থবছরে মোট রিটার্ন দাখিলের সংখ্যা ছিল ২৫ লাখ ৪৮ হাজার, সেখানে চলতি করবর্ষে গতকাল পর্যন্ত ২৪ লাখ রিটার্ন জমা পড়েছে। এর বিপরীতে রাজস্ব আয় হয়েছে ৩ হাজার কোটি টাকা।
করদাতাদের সুবিধার্থে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে। অতিরিক্ত এই এক মাসে আরও ১১ লাখ রিটার্ন জমা পড়বে বলে আশা করছে এনবিআর। সৈয়দ এ মু’মেন বলেন, আমরা আশা করছি-এবছর মোট রিটার্ন দাখিলের সংখ্যা ৩৫ লাখ ছাড়িয়ে যাবে।
উল্লেখ্য, বর্তমানে দেশে কর সনাক্তকরণ নম্বরধারীর (ইটিআইএন) সংখ্যা প্রায় ৮২ লাখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com