শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গায়েবি মামলা-গ্রেপ্তার খতিয়ে দেখবেন আইজিপি: বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু বলেছেন, বিএনপির সমাবেশ ঘিরে সারা দেশে গায়েবি মামলা ও গ্রেপ্তারের বিষয়গুলো পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে জানানো হয়েছে। বিষয়গুলো খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন আইজিপি।

আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) গায়েবি মামলা, গ্রেপ্তার, গুলি করে নেতা কর্মী হত্যা ও ঢাকার বিভাগীয় সমাবেশের অনুমতি ইস্যুতে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে হেডকোয়ার্টারে বৈঠক শেষে বিএনপি নেতা এ কথা বলেন।

১০ ডিসেম্বর সমাবেশ ইস্যুতে বিএনপি নয় বরং আইজিপি সোহরাওয়ার্দী উদ্যানে করার আহ্বান জানান। বিএনপির প্রতিনিধি দল এ বিষয় দলের শীর্ষ নেতাদের সিদ্ধান্তের ওপর জোর দেন।

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সরকার পুলিশকে জনগণের প্রতিপক্ষ বানাচ্ছে এবং গায়েবি মামলা করে হয়রানি না করতে পুলিশের আইজিপির প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সরকারের দুরভিসন্ধিমূলক তৎপরতা এড়িয়ে ১০ তারিখ নয়াপল্টনেই ঢাকা বিভাগীয় সমাবেশ করার সিদ্ধান্ত বিএনপির। স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com