রবিবার, ০৫ Jul ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
ইউক্রেন ইস্যুতে শর্তসাপেক্ষে কেউ আলোচনা করতে চাইলে রাশিয়া শুনতে প্রস্তুত আছে বলে জানালেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। যুক্তরাষ্ট্র ও ন্যাটো ইউক্রেন যুদ্ধে সরাসরি যুক্ত বলেও অভিযোগ করেছেন তিনি।
এদিকে পুতিন যুদ্ধ শেষ করতে চাইলেই তার সাথে আলোচনা হবে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া বিশেষ সামরিক অভিযান শুরুর পর পেরিয়ে গেছে নয় মাসের বেশি। মূলত মার্কিন সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের যোগ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধেই এই অভিযান চালাচ্ছে মস্কো।
সের্গেই লাভরভ বলেন, ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে এবং সেনাদের নিজেদের অঞ্চলে প্রশিক্ষণ দিয়ে আপনারা সরাসরি এই যুদ্ধে অংশ নিচ্ছেন। আমাদের বারবার দোষারোপ করা হচ্ছে, আমরা আমাদের সশস্ত্র বাহিনী পুনর্গঠনে সময় পেতে আলোচনা চাইছি। এটা সম্পূর্ণ মিথ্যা এবং হাস্যকর। আমরা কখনোই আলোচনায় বসার অনুরোধ করিনি। আমরা বলেছি শর্তসাপেক্ষে সমঝোতায় আসতে চাইলে, আমরা তাদের কথা শুনতে রাজি আছি।
এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সত্যিকার অর্থে ইউক্রেন যুদ্ধের অবসান চাইলেই তার সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।