বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

তৈরি পোশাকে ফের দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ

রপ্তানিতে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। নভেম্বরে অতিক্রম করেছে ৫ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক। এই অঙ্ক গত বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি। আর পোশাক রপ্তানিতে ভিয়েতনামকে পেছনে ফেলে আবারও পুনরুদ্ধার হয়েছে দ্বিতীয় শীর্ষ স্থান।
গতকাল বৃহস্পতিবার বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রতিবেদন অনুসারে, ভিয়েতনামকে ছাড়িয়ে ২০২১ সালে পোশাক রপ্তানিতে আগের এ অবস্থান ফিরে পেয়েছে বাংলাদেশ।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অংশ ২০২০ সালের ৬ দশমিক ৩০ শতাংশ থেকে বেড়ে ২০২১ সালে হয়েছে ৬ দশমিক ৪০। অন্যদিকে ভিয়েতনামের অংশ ৬ দশমিক ৪০ থেকে কমে ২০২১ সালে হয়েছে ৫ দশমিক ৮০ শতাংশ।

বৈশ্বিক ও অভ্যন্তরীণ, দুই দিক থেকেই বড় চাপে পড়েছিল রপ্তানি খাত। বৈশ্বিক মন্দায় কমছিল পোশাক খাতের ক্রয়াদেশ। উৎপাদন ব্যাহত হয়েছে গ্যাস-বিদ্যুতের সংকটে। তবে সব শঙ্কা পেছনে ফেলে সদ্য সমাপ্ত নভেম্বরে রেকর্ড আয় হয়েছে রপ্তানিতে।
রপ্তানি বাণিজ্যে নভেম্বর মাসে ৫ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক অতিক্রম করেছে বাংলাদেশ। এই অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে ২৬ শতাংশ বেশি।

টাকার অঙ্কে এই অর্থের পরিমাণ প্রায় ৫১ হাজার কোটি টাকা। বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো মাসেই পণ্য রপ্তানি থেকে এত বেশি বিদেশি মুদ্রা দেশে আসেনি। এমনকি ৫ বিলিয়ন ডলারও ছাড়ায়নি।
অর্থনীতিবিদ নাজনীন আহমেদ বলেছেন, এ ধারা অব্যাহত থাকলে অর্থনীতিতে যে চাপ তৈরি হয়েছে তা সামলে ওঠা সহজ হবে। সেজন্য চাই সরকারি-বেসরকারি উদ্যোগে জোর প্রচেষ্টা।
নভেম্বরের উল্লম্ফনের কারণে চলতি অর্থবছরের সামগ্রিক পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি বেড়েছে। অক্টোবরে প্রবৃদ্ধি ছিল ৭ শতাংশ । নভেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৮৯ শতাংশে।
সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে নভেম্বর মাসে রপ্তানি আয় বেড়েছে ১৭ দশমিক শূন্য সাত শতাংশ। রপ্তানি বাণিজ্যে এই রেকর্ডের পেছনে বড় ভূমিকা রেখেছে তৈরি পোশাক খাত।
গত মাসে ৪৩৮ কোটি ডলারের বা ৪৩ হাজার ৮০০ কোটি টাকার তৈরি পোশাক রপ্তানি করা হয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৩১ দশমিক ৩৮ শতাংশ বেশি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com