শনিবার, ০৪ Jul ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট

অবৈধ যান বন্ধসহ ১০ দফা দাবিতে রাজশাহী বিভাগে দ্বিতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট। বন্ধ রয়েছে বিভাগের ৮ জেলা থেকে ঢাকাসহ সারা দেশের সাথে যাত্রী ও পণ্য পরিবহন।

ধর্মঘটের কারণে রাজশাহীতে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল থেকে রিকশা ও থ্রি-হুইলারে চেপে যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের। একই অবস্থা বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, পাবনাসহ বিভাগের অন্যান্য জেলায়ও। ধর্মঘটের কারণে চাপ বেড়েছে ট্রেনে।

পরিবহন মালিক সমিতির নেতারা বলছেন, বিভাগীয় সিদ্ধান্ত মেনেই তারা ধর্মঘট পালন করছেন। তবে সবজিসহ পচনশীল পণ্য ও অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবা ধর্মঘটের বাইরে থাকবে বলে জানান যৌথ কমিটির নেতারা।

এদিকে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাক চলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com