শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ওমরাহ পালন করলেন শাহরুখ

সৌদি আরবের মক্কায় গত বৃহস্পতিবার পবিত্র ওমরাহ পালন করেছেন বলিউড শাহেনশাহ শাহরুখ খান। সেদিন রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ইহরাম গায়ে শাহরুখের স্থিরচিত্র ও ভিডিও ছবি। মাথায় উষ্কোখুষ্কো চুল, মুখে মাস্ক। টিম শাহরুখ খান ফ্যান ক্লাবের ভেরিফায়েড অফিশিয়াল টুইটার পেজেও খবরটি নিশ্চিত করা হয়েছে। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘আমিই এটা দেখে আবেগপ্রবণ হয়ে পড়ছি। আল্লাহ তাকে আর তার পরিবারকে সব সময় রক্ষা করুক।’ আরেক ভক্ত লিখেছেন, ‘এই পুণ্যস্থানে যাওয়ার যে ইচ্ছা তার ছিল, তা পূরণ হয়েছে দেখে আমরাও খুব খুশি।’ আরেকজন লিখেছেন, ‘আল্লাহর কাছে দোয়া করি যেন শাহরুখের ওপর এভাবেই থাকে শেষ দিন পর্যন্ত, আমরা সবাই তা-ই চাই।’ শাহরুখের ভক্তরা নিজেদের প্রার্থনা পৌঁছে দিতে চাইলেন প্রিয় অভিনেতার সঙ্গে। কেউ লিখলেন, ‘ইনশা আল্লাহ, আমাদের সবার দোয়া কবুল করুন আল্লাহ।’ এর আগে আমির খান থেকে দিলীপ কুমার, কাদের খান, সংগীতশিল্পী মুহাম্মদ রাফিসহ বেশ কয়েকজন বলিউড তারকাকে হজ আর ওমরাহ করতে দেখা গেছে। এক সাক্ষাৎকারে শাহরুখও জানিয়েছিলেন, ‘হজ করার নিয়ত আছে আমার। ছেলে আরিয়ান আর মেয়ে সুহানাকে নিয়ে ওখানে যাওয়ার ইচ্ছা আছে।’ যদিও শাহরুখের সঙ্গে এবার আরিয়ান বা সুহানা ছিলেন কি না, তা জানা যায়নি। তবে এটা নিশ্চিত যে সৌদি আরবে ‘ডাঙ্কি’র শ্যুটিংয়ে অংশ নিতে গেছেন শাহরুখ খান। শ্যুটিং শেষ করে মক্কায় গেছেন বলিউড বাদশা। এরপর এখান থেকে তার জেদ্দার রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com