রবিবার, ০৫ Jul ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

ইউক্রেনের ১,৩০০ জনেরও বেশি যুদ্ধবন্দীকে হস্তান্তর করেছে রাশিয়া : জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার বলেছেন, রাশিয়ার সেনারা পশ্চিমাপন্থী দেশটিতে আগ্রাসন চালানোর পর থেকে ১,৩০০ জনেরও বেশি যুদ্ধবন্দীকে ইউক্রেনে ফিরিয়ে দিয়েছে। খবর এএফপি’র।
রাশিয়ান ও রুশপন্থী বাহিনীর সাথে নতুন করে যুদ্ধবন্দী বিনিময়ের পর এক বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউক্রেনের পতাকা তুলে ধরে রাখা কয়েক ডজন পুরুষকে দেখানো একটি ছবি পোস্ট করে জেলেনস্কি ইনস্টাগ্রামে বলেন, ‘আজকের বিনিময়ের পর ইতোমধ্যেই ১,৩১৯ জন বীর দেশে ফিরে এসেছেন।’
ইউক্রেনের নেতা বলেন, ‘আমাদের সমস্ত লোককে ফিরে না আনা পর্যন্ত আমরা থামবো না।’
অক্টোবরে রেডক্রসের সাথে এক বৈঠকে রাশিয়া বলেছে, তাদের হাতে ইউক্রেনের প্রায় ৬ হাজার যুদ্ধবন্দী রয়েছে।
উল্লেখ্য, গত জুলাইয়ে ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলে মস্কো নিয়ন্ত্রিত ওলেনিভকা কারাগারে বোমা হামলায় কয়েক ডজন ইউক্রেনীয় সৈন্য মারা যায়। সেখানে হামলার জন্য রাশিয়া ও ইউক্রেন পরস্পরকে দায়ী করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com