বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

তেলের মূল্যসীমা নির্ধারণে ইইউ ও জি-৭-এর সিদ্ধান্তের নিন্দা করেছে রাশিয়া

রাশিয়া থেকে তেল আমদানিতে মূল্য কমিয়ে ব্যারেল প্রতি ৬০ ডলারের সীমা বেঁধে দেয়ার ব্যাপারে ইউরোপিয়ান ইউনিয়ন, জি-৭ এবং অস্ট্রেলিয়ার সম্মত সীদ্ধান্তের ব্যাপারে মস্কো শনিবার নিন্দা জানিয়েছে। তবে ইউ’র এই সিদ্ধান্ত যথেষ্ট নয় উল্লেখ করে ইউক্রেন এটি পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দেশটির সংবাদ সংস্থাকে বলেছেন, ‘আমরা এই মূল্যসীমা মেনে নেব না।’
তিনি বলেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক রাশিয়া এই পদক্ষেপ ‘বিশ্লেষণ’ করছে।
সমুদ্র পথে রাশিয়ার অপরিশোধিত তেলের সরবরাহের উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার পাশাপাশি সোমবার বা তার পরেই তেলের ৬০ ডলারের মূল্যসীমা কার্যকর হবে।
এই নিষেধাজ্ঞা সমুদ্র পথে ইউরোপীয় ইউনিয়নে রাশিয়ান অশোধিত তেলের চালান রোধ করবে, ইইউ ব্লক তেল আমদানির দুই-তৃতীয়াংশ সমুদ্র পথে রাশিয়া থেকে আমদানি করে। ইউক্রেন যুদ্ধে বিলিয়ন ডলারের ব্যয় মেটাতে রাশিয়া এই তেল বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহ করে।
শনিবারের শুরুতে কিয়েভ প্রাইস ক্যাপকে স্বাগত জানিয়েছিল, তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার সন্ধ্যার ভাষণে বলেছেন, এই মূল্যসীমা ‘গুরুতর’ নয় কারণ এটি রাশিয়ান অর্থনীতিতে যথেষ্ট ক্ষতি করবে না।
‘রাশিয়া ইতিমধ্যেই ইচ্ছাকৃতভাবে জ্বালানি বাজারকে অস্থিতিশীল করে বিশ্বের সব দেশের জন্য বিশাল ক্ষতি করেছে’ উল্লেখ করে জেলেনস্কি রাতের ভাষণে মূল্য সীমার সিদ্ধান্তকে একটি ‘দুর্বল অবস্থান’ হিসাবে বর্ণনা করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com