শনিবার, ০৪ Jul ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

কুমিল্লায় কলেজ শিক্ষার্থীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় কলেজ শিক্ষার্থী মোঃ পাভেল নামে এক কিশোরকে হত্যার মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার কুমিল্লা জেলা পুলিশের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান।

আটককৃতরা হলেন- ফেনী সদর থানার গজারিয়া কান্দি এলাকার ফারুক আহাম্মদের ছেলে আবু হুরাইয়া অনিক, চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে সালমান হোসেন, একই এলাকার রবিউল হক ওরফে জানু মিয়ার ছেলে নাঈমুল হক রাকিব এবং উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিল এলাকার শামসুল হকের ছেলে নাজিমুল হক জয়।

পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, আসামি রাকিব আর নিহত পাভেল বন্ধু ছিলেন। ঘটনার একমাস আগে ফেনী মহিপাল কলেজে আধিপত্যকে কেন্দ্র করে রাকিবকে মারধর করেন পাভেল। এর জেরে পাভেলের উপর রাগ হয় রাকিবের।

এরপর থেকেই পাভেল কখন তার নানা বাড়ি আসবে সে দিকে খোঁজ রাখতে শুরু করেন রাকিব। নানা বাড়িতে বেড়াতে আসলে ব্যাডমিন্টন খেলার সময় পাভেলকে রাকিব ও তার সহযোগী অনিক সুইস গিয়ার দিয়ে পেটে আঘাত করেন। পরে গুরুতর অবস্থায় পাভেলকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয় লোকজন। সেখানে পাভেল মারা যান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামে ব্যাডমিন্টন খেলা নিয়ে বাগবিতণ্ডার জেরে কয়েক কিশোরের এলোপাতাড়ি ছুরিকাঘাতে একলেজ শিক্ষার্থী মোঃ পাভেলের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com