রবিবার, ২৮ Jun ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
রোহিত শেঠির সিনেমা মানেই যেন বক্স অফিসে ঝড়। করোনার প্রভাব, অর্থনৈতিক মন্দা তার সিনেমা মুক্তি পেলে সব ভুলে প্রেক্ষাগৃহে ভিড় করেন মানুষ। মাঝে ‘দিলওয়ালে’ ছিল ব্যতিক্রম। এ ছাড়া সিংঘাম, গোলমাল সিরিজ, চেন্নাই এক্সপ্রেস, সিম্বা, সূর্যবংশীর মতো সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন রোহিত। গত শুক্রবার মুম্বাইতে হয়ে গেল সিনেমাটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠান। তা ট্রেলার দেখে অনেক দর্শক মন্তব্য করেছেন, সুপারহিট হতে যাচ্ছে ছবিটি। সেদিন ছবির অভিনয়শিল্পীসহ পুরো ‘সার্কাস’ টিম হাজির হয়েছিল লাল পোশাকে। পিরিয়ড কমেডি ড্রামা ঘরানার সিনেমাটিতে আছেন রোহিত শেঠির প্রিয় নায়ক রণবীর সিং। এ ছাড়া দেখা যাবে পূজা হেগড়ে ও জ্যাকুলিন ফার্নান্দেজকে। ছবিটির গল্প তৈরি হয়েছে ১৯৬০-এর দশকের প্রেক্ষাপটে। নাচে নাচে অনুষ্ঠান জমিয়ে তোলেন রণবীর ও পূজা। আর্থিক প্রতারণা মামলায় অভিযুক্ত জ্যাকুলিন ফার্নান্দেজকে আজকাল খুব একটা প্রকাশ্যে দেখা যায় না। তবে ‘সার্কাস’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে শ্রীলঙ্কান অভিনেত্রীকে পাওয়া যায় হাস্যোজ্জ্বল অবস্থায়। মুম্বাই ছাড়াও ছবিটির বড় অংশের শ্যুটিং হয়েছে তামিলনাড়ুর শৈল শহর উটিতে। ‘সার্কাস’-এর অতিথি চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও অজয় দেবগনকে। এর মধ্যেই ট্রেলারে রণবীর ও দীপিকার ঝলক রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। ২৩ ডিসেম্বর বড়দিনের উৎসবের আগে মুক্তি পাবে সিনেমাটি।