রবিবার, ২৮ Jun ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
কয়েক মাস আগে বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদ হয়েছে বিশ^বিখ্যাত পপ তারকা শাকিরার। এরই মধ্যে তাকে নিয়ে শুরু হয়েছে নতুন প্রেমের গুঞ্জন। বলা হচ্ছে, শাকিরা এবার প্রেমে পড়েছেন ২৪ বছর বয়সী সার্ফিং ইনস্ট্রাকটর গোরকা একজুরডিয়ার। সম্প্রতি তারা বেশ ঘনিষ্ঠ অবস্থায় ক্যামেরায় ধরা পড়েছেন। তাদের একসঙ্গে খুব ঘনিষ্ঠভাবে সার্ফিংও করতে দেখা গেছে। তবে আনুষ্ঠানিকভাবে শাকিরা এখনো বিষয়টি নিয়ে কিছু জানাননি। গত ৪ জুন বিচ্ছেদ হয় পিকে-শাকিরার। বিচ্ছেদের খবর জানিয়ে এক বিবৃতিতে পিকে-শাকিরা বলেছিলেন, ‘আমরা সম্পর্কের ইতি টেনেছি। এটা আমাদের সন্তানদের ভালোর জন্যই। কারণ সন্তানরাই আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের কাছে তাদের গোপনীয়তার জন্য অনুরোধ করছি। বিষয়টি বোঝার জন্য আপনাদের ধন্যবাদ।’ সে সময় গণমাধ্যমে গুঞ্জন উঠেছিল, পিকে-শাকিরার সম্পর্কে ফাটল ধরার মূল কারণ ছিল তাদের মধ্যে তৃতীয় নারীর উপস্থিতি সেই নারী পিকের ক্লাব সতীর্থ পাবলো গ্যাভির মা। এ খবর চাউর হওয়ার পর নাকি পিকেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনফলো করে দিয়েছিলেন গ্যাভি। শাকিরাও সে সময় পিকে পরনারীতে আসক্ত এমন অভিযোগ তুলেই তার ঘর ছেড়েছিলেন। বিচ্ছেদের পর মানসিকভাবে বেশ ভেঙে পড়েছিলেন শাকিরা। তার প্রভাব পড়েছিল গানেও। সে সময় ‘তে ফেলিসিতো’ নামে শাকিরার নতুন গানে পিকের প্রতি ক্ষোভ ঝরে পড়েছিল। তাতে বলা আছে, ‘আমি তোমাকে গড়তে গিয়ে নিজেকে ভেঙেছি। আমাকে সতর্ক করা হয়েছিল, কিন্তু মনোযোগ দিইনি তখন। এরপর আমি জানতে পারলাম যে তোমারটা (ভালোবাসা) মিথ্যা ছিল। আমি তোমাকে ভালোভাবেই জানি, আমি জানি তুমি মিথ্যাবাদী। তোমাকে অভিনন্দন জানাচ্ছি, সন্দেহ নেই তুমি ভালো অভিনেতা, আশা করছি তোমার অভিনয় চলতেই থাকবে, তোমাকে সেখানেই মানায়।’ এখন দুই সন্তান নিয়ে সিঙ্গেল মাদার হিসেবে জীবনযাপন করছেন এই গায়িকা। এরপর জুলাই থেকেই সঙ্গীহীন শাকিরার পাশে মাঝে মধ্যেই সুদর্শন সার্ফিং ইনস্ট্রাকটর গোরকাকে দেখা যাচ্ছে।