বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশের মানুষ কিছুটা কষ্টে আছে। আর এই চিন্তায় সারা রাত ঘুমাতে পারেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ফখরুল বলে সরকারের নাকি মাথা নষ্ট হয়ে গেছে, ‘সরকারের ঘুম নষ্ট হয়নি। ঘুমটা নষ্ট শেখ হাসিনার।
তিনি বলেন, দেশের মানুষের জন্য, মানুষকে বাঁচানোর জন্য, গরিব মানুষকে, দুঃখী মানুষকে বাঁচানোর জন্য শেখ হাসিনা রাত জেগে থাকেন।
রোববার (৪ ডিসেম্বর) দুপুরে পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে জনসভায় ওবায়দুল কাদের একথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কি খেলা হবে, হবে খেলা’? বীর চট্টলা তৈরি। প্রস্তুত আছেন? ‘খেলা হবে’। ফখরুল সাহেব, আমীর খসরু সাহেব দেখে যান— ‘এখানে দাঁড়িয়ে বড় বড় কথা বলেছিলেন। দেখে যান, কত লোক হয়েছে, আপনাদের আটটা সমাবেশের সমান সমান লোক হয়েছে আজকের পলোগ্রাউন্ড মাঠে। চট্টগ্রামে শেখ হাসিনার জনসভায় এখানে যা লোক তার আটগুণ বেশি লোক বাইরে গোটা চট্টগ্রাম আজকে মিছিলের নগরে।