শনিবার, ০৪ Jul ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

টেকনাফে নোঙর করা পর্যটকবাহী জাহাজে আগুন

কক্সবাজারের টেকনাফে পর্যটকবাহী জাহাজ কেয়ারী ক্রুজ অ্যান্ড ডাইনে আগুন লেগেছে।

রবিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ উপজেলার দমদমিয়া কেয়ারীর নিজস্ব ঘাটে এই অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এতে আনুমানিক প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জাহাজের ইনচার্জ শাহ আলম।

ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। এতে জাহাজের উপরের অংশ- পার্ল লাউঞ্জ পুরোটাই পুড়ে গেছে। যার ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ থেকে ৬০ লাখ টাকা হতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com