বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জনসমুদ্র পলোগ্রাউন্ড

কানায় কানায় ভরে উঠেছে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠ। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে সকাল ৮টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মী ও সাধারণ জনতা। বেলা ১১টায় মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশাত্মবোধক গান পরিবেশন করছেন স্থানীয় এবং ঢাকা থেকে আসা শিল্পীরা। এর আগেই জনসভার স্থান কানায় কানায় ভরে ওঠে।

সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রামের রাউজান থেকে বিশাল মিছিলটি জনসভায় প্রবেশ করে সকাল ১০টায়। এ ছাড়া বাঁশখালী, সন্দ্বীপ, সীতাকুণ্ড, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, মিরসরাই, রাঙ্গুনিয়াসহ নগরের সংসদ সদস্য, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের নেতৃত্বে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা।

আওয়ামী লীগ নেতৃবৃন্দরা জানান, বেলা আড়াইটার দিকে প্রধানমন্ত্রীর সমাবেশস্থলে আসার কথা। বেলা ৩টায় তিনি জনসভায় ভাষণ দেবেন। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com