বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সম্মেলন শুরু হয়।
এর আগে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনস্থলে জড়ো হতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা।
মুহূর্তের মধ্যেই সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, রমনা কালী মন্দির গেট, দোয়েল চত্বর ভরে যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একের পর এক মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসেন বিভিন্ন হলের নেতারা। বিভিন্ন রংয়ের পোশাক পড়ে খণ্ড খণ্ড মিছিল আর ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মেতেছেন নেতাকর্মীরা। বিভিন্ন রঙের শাড়ি পড়ে মেয়েরাও হলগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসছেন।