বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সমালোচনা হলেও ‘খেলা হবে’ স্লোগান দিয়ে যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে ১২টার দিকে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা প্রস্তুত হন, খেলা হবে। এ ডিসেম্বরে খেলা হবে, আগামী নির্বাচনে খেলা হবে, আন্দোলনে খেলা হবে, অর্থপাচারের বিরুদ্ধে খেলা হবে, হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে, টাকা চুরির বিরুদ্ধে খেলা হবে, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে, দুঃশাসনের বিরুদ্ধে খেলা হবে।
ওবায়দুল কাদের আরো বলেন, ‘এ স্লোগান কারো কারো পছন্দ নয়, কিন্তু জনগণ এ স্লোগান পছন্দ করেছে, গ্রহণ করেছে। এ স্লোগান আমি বারবার দিয়েই যাব। চট্টগ্রাম, দিনাজপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ায় গিয়েছি, দেখেছি জনগণ এ স্লোগান দিয়েছে।’