শনিবার, ০৪ Jul ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

ফেনীতে ইটভাটা প্রতিষ্ঠানের ১ লাখ টাকা জরিমানা

ফসলি জমির উর্বর মাটি কাটার অপরাধে জেলা সদরে মধুপুর ব্রিকস নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ দুপুরের দিকে শহরতলীর বালিগাঁও ইউনিয়নে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) লিখন বনিক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উক্ত ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এলাকায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় মধুপুর ব্রিকসকে এ জরিমানা ও আদায় করা হয়েছে। এসময় ভবিষ্যতে অবৈধভাবে মাটি উত্তোলন করবেন না মর্মে মুচলেকা নেয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অংশ নেয় ফেনী মডেল থানা পুলিশের একটি দল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com