বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় মামলা

গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। পল্টন মডেল থানা, মতিঝিল মডেল থানা এবং শাজাহানপুর থানায় দায়ের করা পৃথক তিনটি মামলায় ৫৩০ জনের নামোল্লেখসহ আরো প্রায় দুই হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়। পুলিশ বাদী হয়ে এই মামলা তিনটি করে। পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে মামলাগুলো করা হয়। আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার দেশ রূপান্তরকে মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিএনপির শীর্ষপর্যায়ের প্রায় সব নেতাকে এই মামলাগুলোর আসামি করা হয়েছে।

তিনি বলেন, ‘বুধবার পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ৫৩০ জনের নাম উল্লেখ ও দুই হাজার জনকে অজ্ঞাত আসামি করে পুলিশের ওপর হামলা বা সরকারি কাজে বাধা ও বিস্ফোরক আইনে মামলা করা হয়।’

এই মামলায় গতকাল আটককৃতদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, গতকাল বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে মকবুল হোসেন নামে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে বিস্ফোরক, চাল, পানি, খিচুরি ও নগদ টাকা পাওয়া যায় বলে জানায় পুলিশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com