শনিবার, ০৪ Jul ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

নাশকতার দুই মামলা : ফখরুলসহ হাজিরা দিলেন শীর্ষ ৫ নেতা

রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় আজ বৃহস্পতিবার হাজিরা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পাঁচ নেতা। হাজিরা শেষে বেলা ১১টার দিকে তারা আদালত চত্বর ত্যাগ করেন।

মির্জা ফখরুলের সঙ্গে এ ‍দুই মামলায় আজ আদালতে আরও হাজিরা দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে হাজিরা দেন তারা।

মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবা এসব তথ্য নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com