রবিবার, ০৫ Jul ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
২০২২ সালের পারসন অব দ্য ইয়ার ঘোষণা করেছে প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন। বর্ষসেরা ব্যক্তি হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নাম ঘোষণা করেছে এ সাময়িকী। বুধবার (৭ ডিসেম্বর) একই সঙ্গে জেলেনস্কিকে ‘ইউক্রেনের মনোবল’ (দ্য স্পিরিট অব ইউক্রেন) উপাধিতেও ভূষিত করা হয়।
ইউক্রেনে রুশ অভিযানের নয় মাসের বেশি পেরিয়ে গেছে। এই নয় মাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির সাধারণ মানুষ। জাতিসংঘের হিসাবে ১০ কোটিরও বেশি ইউক্রেনীয় বাস্তুচ্যুত হয়েছে এই যুদ্ধে।
ভূ-রাজনৈতিক কারণে ইউক্রেনের গুরুত্ব রাশিয়ার কাছে বেশি। এদিকে রাশিয়াকে ধরাশায়ী করতে ইউক্রেনকে দরকার পশ্চিমা বিশ্বের। এভাবে ইউক্রেন পরিণত হয়েছে পশ্চিমাবিশ্ব ও রাশিয়ার প্লেগ্রাউন্ডে।
দেশটিতে একদিকে হচ্ছে মুহুর্মুহু রুশ ক্ষেপণাস্ত্র হামলা, অন্যদিকে অ্যাওয়ার্ড থেকে শুরু করে ভোগ ম্যাগাজিনে প্রচ্ছদ, সাক্ষাৎকার সবই করছেন প্রেসিডেন্ট জেলেনস্কি ও ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা। এ অবস্থায় ইউক্রেনের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে ।