শনিবার, ০৪ Jul ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

সমাবেশের জন্য কমলাপুর-বাঙলা কলেজ মাঠ পরিদর্শন বিএনপির

১০ ডিসেম্বরের সমাবেশের জন্য মধ্যরাতে কমলাপুর ও মিরপুরের বাঙলা কলেজ মাঠ ঘুরে দেখলেন বিএনপি নেতারা। এখন চূড়ান্ত সিদ্ধান্তের জন্য দলের শীর্ষ পর্যায়ের সঙ্গে আলোচনা করবেন তারা। এরপরই হবে স্থান নির্ধারণ। তবে কোনো মাঠই বিএনপি কর্মীদের জন্য নিরাপদ নয় বলেও দাবি করেন তারা।

ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশের জায়গা নির্ধারণে পুলিশের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার রাতেই কমলাপুর মাঠ দেখতে যান বিএনপি নেতারা। বিপরীতে মিরপুরের সরকারি বাঙলা কলেজের প্রস্তাব দেয় পুলিশ।

পরে রাত ১২টার দিকে বাঙলা কলেজে আসে বিএনপির প্রতিনিধি দল। নানা দিক খতিয়ে দেখার পর জানায়, বিষয়টি স্থায়ী কমিটি ও শীর্ষ নেতাদের কাছে তুলে ধরবেন তারা। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সেখান থেকেই।

বিএনপি নেতাদের আগে, মহানগর পুলিশের একদল কর্মকর্তা বাঙলা কলেজ মাঠ পরিদর্শন করেন। বিএনপি নেতাদের মাঠ পরিদর্শনের সময়ও নিরাপত্তা নিশ্চিতে সেখানে ছিল পুলিশ।

তবে বাঙলা কলেজ মাঠে বিএনপির সমাবেশের বিরোধিতা করছে কলেজ ছাত্রলীগ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com