বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গুলিস্তানে আওয়ামী লীগের সমাবেশ দুপুরে, ২ লাখ জমায়েতের আশা

রাজধানীতে আজ শুক্রবার (৯ ডিসেম্বর) সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। আর তা অনুষ্ঠিত হবে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে। এ সমাবেশে দুই লাখের মতো জমায়েতের লক্ষ্য ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের।

শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা আড়াইটায় শুরু হবে সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ইউনিট, ওয়ার্ড থেকে শুরু করে থানা থেকে মহানগর পর্যায়ের নেতা-কর্মীরা যোগ দেবেন এই সমাবেশে। দুই লাখের মতো জমায়েতের লক্ষ্য ক্ষমতাসীন দলটির।

রাস্তায় সমাবেশে পুলিশের আপত্তি থাকায় বায়তুল মোকাররম দক্ষিণ গেইটের পরিবর্তে এই কর্মসূচি মহানগর নাট্যমঞ্চে পালনের সিদ্ধান্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com