বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঢাকার ‘সমাবেশ আতঙ্কে’ আশুলিয়ার সড়ক ফাঁকা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ঢাকা বিভাগের জনসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল ১০ ডিসেম্বর। এই সমাবেশকে কেন্দ্র করে সাভারের জনসাধারণের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এই আতঙ্কে মানুষ বাসা থেকে বের হচ্ছে না। তাই সাভার-আশুলিয়ার সব সড়ক-মহাসড়ক প্রায় ফাঁকা।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে বাংলাদেশের অন্যতম শিল্পাঞ্চল সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কটি ফাঁকা দেখা যায়। প্রতিদিন এই সড়কে লাখ লাখ মানুষের চলাচল থাকলেও আজকের সকালটি ছিল জনশূন্য। দু-একজনের দেখা মিললে তারা জানায় জরুরি প্রয়োজন থাকায় আতঙ্ক নিয়েই বের হয়েছেন।

অন্যদিকে সড়ক মহাসড়ক জনশূন্য থাকলেও জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বিপুলপরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে অরাজকতা ও নাশকতার আশঙ্কায় সাভার-আশুলিয়ায় অতিরিক্ত ৪টি চেকপোস্ট বসানো হয়েছে। যেখানে সন্দেহভাজনদের খোঁজখবর নিচ্ছে পুলিশ।

সড়কে চলাচলরত কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, বিশেষ প্রয়োজনে তারা বের হয়েছেন। তবে তাদের মনে আতঙ্ক। দ্রুত সময়ে কাজ শেষ করে কিভাবে বাসায় ফেরা যায় তার চেষ্টায় রয়েছেন। তাই সাংবাদিকদের সাথে কথা বলার মতো আগ্রহ কারো মধ্যে নেই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com