শনিবার, ০৪ Jul ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

মানিকগঞ্জে ৩ কলেজছাত্রকে মারধর, দুই পুলিশ সদস্য প্রত্যাহার

মানিকগঞ্জের হরিরামপুরে মাদক দিয়ে ফাঁসাতে না পেরে তিন কলেজছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে দুই পুলিশ সদস্য ও তাদের সহযোগী দুই ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের আন্ধারমানিক এলাকার পদ্মা নদীর পাড়ে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন- হরিরামপুর থানার কনস্টেবল আব্দুল জব্বার ও আব্দুল লতিফ। এ ঘটনায় ওই দুই পুলিশ সদস্যকে জেলা পুলিশ লাইনে সংযুক্তি করা হয়েছে বলে মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com