রবিবার, ০৫ Jul ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি জেলেনস্কি

মার্কিন সংবাদমাধ্যম টাইম ম্যাগাজিন ২০২২ সালের বর্ষসেরা ব্যক্তি (পারসন অব দ্য ইয়ার) হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নাম ঘোষণা করেছে। গত বুধবার জেলেনস্কিকে ‘ইউক্রেনের প্রাণশক্তি’ উপাধিতেও ভূষিত করা হয়েছে।

টাইম ম্যাগাজিনের শীর্ষ সম্পাদক এডওয়ার্ড ফেলসেন্থাল এক টুইট বার্তায় জানিয়েছেন, চলতি বছরের সেরা ব্যক্তিত্ব বেছে নেওয়ার ক্ষেত্রে ‘কোনো বেগ পেতে হয়নি’।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর সামনে থেকে দেশের নেতৃত্ব দিয়ে আসছেন ভলোদিমির জেলেনস্কি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com