রবিবার, ০৫ Jul ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

মেসি, আলভারজেকে মার্কিংয়ে রাখবেন ফন ডাইক

কাতার বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত ক্রোয়েশিয়ার। প্রথম কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়াই করেও শেষ রক্ষা হলো না পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। ট্রাইব্রেকারে ৪-২ গোলে জিতেছে গেল আসরের রানার্স-আপরা। লিভাকোভিচের অনন্য নৈপূণ্যে নক-আউটের পর এই ম্যাচও জিতে নেয় ক্রোয়েশিয়া। বিশ্বকাপের শেষ আটে ব্রাজিলের বিদায়ে, কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিতে।

ব্রাজিল-ক্রোয়েশিয়া কোয়ার্টার ফাইনালে শেষ পর্যন্ত স্নায়ুর লড়াই। নির্ধারিত সময়ের গোল শূন্য ম্যাচ অতিরিক্ত সময়ে সমতায়। টাইব্রেকারের ভাগ্য পরীক্ষার সামনে দু’দল।

প্রথম সাকসেসফুল শট ক্রোয়েশিয়ার নিকোলা ভ্লাসিচের। উচ্ছ্বাসে থাকতেই রদ্রিগোর শট আটকে দেন লিভাকোভিচ।

নির্ভুল শট লভরো মায়েরের। সফল শটে ক্যাসেমিরোর দেখিয়েছেন আত্মবিশ্বাস। তৃতীয় শট অভিজ্ঞ লুকা মদ্রিচের। জাল কাঁপানোর সমান জবাব পেদ্রোর।

এক গোলে এগিয়ে থেকে শেষ শটের সামনে মিসলাভ অরসিচ। চারে চার ক্রোয়াটদের। মার্কিনিয়োস ভুল নিশানা।

ক্রোয়েশিয়ার সেমিফাইনাল নিশ্চিতে উল্লাস; নেইমার-রিচার্লিসনদের হৃদয়ভাঙ্গার আবেগ।

এর আগে গোল শূণ্যভাবেই শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৫ মিনিটে লুকাস পাকেতার অ্যাসিস্ট থেকে ক্রোয়েশিয়ার জালে বল জড়ান নেইমার জুনিয়র। এই গোল নিয়ে কিংবদন্তি পেলের সর্বোচ্চ ৭৭ গোলের রেকর্ডে যোগ হলো নেইমারের নাম।গ্যালারি জুড়ে ব্রাজিল ভক্তদের উল্লাস।

দশ মিনিটের মধ্যেই ক্রোয়াটদের সমতায় ফেরান পেতকোভিচ। এই সময়ে অন-টার্গেট একমাত্র শটেই সফল জ্লাতকো দালিচের দল। ১-১ সমতায় শেষ ব্রাজিল-ক্রোয়েশিয়ার অতিরিক্ত সময়।

নেইমার, রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়রদের নিয়েই শুরুর একাদশ ব্রাজিলের। শুরুতে বল দখলে এগিয়ে সেলেসাওরা।

ম্যাচের সময় বাড়তেই বাড়তেই বল দখলে আধিপত্য ব্রাজিলের সাথে ব্যবধান কমায় ক্রোয়াটরা।

এডুকেশন সিটি স্টেডিয়ামে ব্রাজিলের আক্রমণ সফল হতে দেননি ক্রোয়েশিয়ার গোলবার প্রাচীর ডমিনিক লিভাকোভিচ। গোল শূণ্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধেও লিড পেতে মরিয়া ব্রাজিল। ক্রোয়াটদের মিডফিল্ড আর ডিফেন্স অতিক্রম কোরে লিভাকোভিচকে টপকে জালের দেখা পায়নি ব্রাজিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com