বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
রাজধানীর গোলাপবাগ মাঠের গণসমাবেশ থেকে বিএনপির সাত এমপি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
শনিবার (১০ ডিসেম্বর) গণসমাবেশে বক্তব্য দেওয়ার সময় এই ঘোষণা দেন বগুড়া-৬ আসনের এমপি ও বিএনপি নেতা গোলাম মোহাম্মদ সিরাজ।
সমাবেশে আনুষ্ঠানিকভাবে সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে জিএম সিরাজ বলেন, গত শুক্রবার স্থায়ী কমিটির সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি। আমরা আর সংসদে যাবো না।
তিনি বলেন, সাড়ে তিন বছর এই সংসদে ছিলাম। এই সংসদে জনগণের কোনো কথা আওয়ামী লীগ বলে নাই। আওয়ামী লীগ এই সংসদকে বানিয়েছে বন্দনার বাকসো। এখানে শেখ হাসিনার বন্দনা ছাড়া আর কোনো কথা হয় না। তিনি আরও বলেন, এই সংসদকে বানাতে হবে জনগণের সংসদ।