বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার জন্য ১০ দফা দাবি ঘোষণা করেছে বিএনপি। শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে দলটির গণসমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।
এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ অনান্য নেতাদের আটক ও নিহতের প্রতিবাদে আগামী ১৩ ডিসেম্বর সারাদেশে গণ মিছিল ও সমাবেশ এবং ১০ দফা দাবি ও আদায়ে ২৪ ডিসেম্বর গণ মিছিলের ডাকও দেওয়া হয় গোলাপবাগ সমাবেশ থেকে।
এছাড়া ১০ দফা দাবির মধ্যে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার, নতুন নির্বাচন কমিশন গঠন, খালেদা জিয়ার মুক্তি, নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহার, নিত্যপণ্যের দাম কমানো ও মত প্রকাশের স্বাধীনতা।
এ সময় দাবি আদায়ের কর্মসূচী দিয়ে সংসদ থেকে বিএনপির ৭ এমপির পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এর আগে, বেলা ১১টায় শুরু হয় বিএনপির বিভাগীয় গণসমাবেশ। যা চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।