বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিএনপির এমপিদের পদত্যাগে সংসদ অচল হবে না: কাদের

বিএনপির সাত এমপি পদত্যাগ করলে সংসদ অচল হয়ে যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাভার আশুলিয়া ও ধামরাই উপজেলা এবং সাভার পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় বিএনপি-জামায়াতের অপতৎপরতা রুখে দিতে দলের নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, দুর্নীতিবাজ, জঙ্গিবাদের হাতে জনগণ দেশকে তুলে দেবে না। এদেশের মানুষ জঙ্গিবাদ চায়না, হাওয়া ভবন চায় না, বোমা হামলার ঘটনাও আর দেখতে চায় না।

তিনি বলেন, ১৫ আগস্টের হত্যার মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। তিনি খুনিদের পুরস্কৃত করেছেন। বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের পুনবার্সিত করেছেন। জেল হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

এর আগে সকাল থেকে সাভার, আশুলিয়া ও ধামরাই থানার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সাভারের জনসভায় যোগ দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মাঠ। এ সময় তারা নানা স্লোগান দেন।

সাভারে রেডিও কলোনির কলেজ মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা। এছাড়া জনসভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাজী আব্দুল গনী, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিনসহ স্থানীয় নেতারা।

সমাবেশ শুরুর দিকে বক্তব্য রাখছেন স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com