বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সরবরাহ স্বাভাবিক তবুও কমছে না চালের দাম

চালের উৎপাদন ভালো বলা হলেও মোটা কিংবা সরু সব ধরনের চাল কিনতে হচ্ছে বাড়তি দামে। ৫২ টাকার নিচে মিলছে না মোটা চাল আর সরু চালের দাম ৮০ টাকার ওপরে। টিসিবির তথ্য মতে- দেশে সরু চালের দাম গত বছরের একই সময়ের চেয়ে ১০ ভাগ বেশি।

এদিকে কর ছাড় দিয়েও আমদানি হচ্ছে না প্রত্যাশা অনুযায়ী। এছাড়া বাজার স্বাভাবিক রাখতে আমদানি শুল্ক ছাড়ের মেয়াদ আরও ৩ মাস বাড়িয়েছে সরকার। অস্থিরতার জন্য বড় শিল্প গোষ্ঠীকে দুষছেন খুচরা ব্যবসায়ীরা। খাদ্য সচিব জানিয়েছেন, দাম নিয়ন্ত্রণে বিভিন্ন উৎস থেকে চাল আমদানির চেষ্টা করছে সরকার।

বাজারে চালের ঘাটতি না থাকলেও দাম চড়া থাকার বিষয়ে বিক্রেতাদের দাবি- কয়েকটি বড় প্রতিষ্ঠান ধান মজুদ করছে। পরে প্যাকেট করে বেশি দামে বাজারে ছাড়ছে।

কারওয়ান বাজারের ক্রেতা সিরাজুল আলম বলেন, প্রতিদিনই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে, সবজি ও চালের দামও আমার সাধ্যের বাইরে। চাল, তেল, ডাল, চিনিসহ বেশিরভাগ নিত্যপণ্যের বাড়তি দামে নাভিশ্বাস ভোক্তাদের।

চালের বাড়তি দামের কথা স্বীকার করে খাদ্য সচিব ইসমাইল হোসেন জানান, সরকারি গুদামে এখনো প্রায় ১৪ লাখ টন চাল মজুত রয়েছে। বাজার স্বাভাবিক রাখতে আমদানি নিয়ে আলোচনা চলছে।

বিশেষজ্ঞরা বলছেন, চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ বাড়াতে হবে। একই সঙ্গে বাজার তদারকির তাগিদও দেন তারা।

তবে চাল আমদানির পরিস্থিতিও সন্তোষজনক নয়। বেসরকারিভাবে সাড়ে ১৫ লাখ টন আমদানির অনুমতি থাকলেও এসেছে মাত্র সাড়ে ৩ লাখ টন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com