রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যৌন হয়রানি নিয়ে উদ্বিগ্ন কীর্তি

তামিল, তেলেগু, মালয়ালম ভাষার সিনেমায় সমানতালে কাজ করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন কীর্তি সুরেশ। ২০১৮ সালে ‘মহানটী’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য জিতেছেন জাতীয় পুরস্কারও। এবার দক্ষিণী সিনেমার দুনিয়ায় যৌন হয়রানি নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন কীর্তি। তিনি জানান, বছরের পর বছর ধরে বিষয়টি নিয়ে অভিনেত্রীরা সোচ্চার হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। কীর্তির নিজের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেনি তবে তার অন্য সহকর্মীদের সঙ্গে যা ঘটেছে, তাতে তিনি উদ্বিগ্ন। কীর্তি সুরেশ বলেন, ‘সিনেমা জগতে কাজ করেন, এমন অনেকেই যৌন হয়রানি নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। যদিও এখন পর্যন্ত আমার সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেনি। আমাকে কেউ বাজেভাবে প্রস্তাব দেননি।’ সিনেমায় সুযোগ দেওয়ার কথা বলে কেউ তাকে বাজে প্রস্তাব দিলে কঠোর সিদ্ধান্ত নিতেও দ্বিধা করবেন না বলে জানান অভিনেত্রী। কীর্তি সুরেশ বলেন, ‘এমন প্রস্তাব পেলে অন্য কাজ খুঁজব, সিনেমা ছেড়ে দেব।’ কীর্তি সুরেশের হাতে এখন একগুচ্ছ সিনেমা, যার মধ্যে রয়েছে ‘ভোলা শঙ্কর’, ‘মামানন’, ‘সাইরেন’ ইত্যাদি। সিনেমাগুলো আগামী বছর মুক্তি পাবে।  কীর্তির মা ও বাবা দুজনই সিনেমা দুনিয়ার মানুষ। বাবা জি সুরেশ কুমার সিনেমা প্রযোজক, মা মেনাকা অভিনেত্রী। সিনেমা পরিবারের মেয়ে সিনেমায় অভিনয়ে আসা যেন একরকম অবধারিতই ছিল কীর্তির। প্রথমে শিশুশিল্পী, পরে নায়িকা হিসেবে অভিনয়ের জন্য প্রশংসা কুড়ান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com