বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
১১.১১ ক্যাম্পেইনে দুর্দান্ত সাফল্যের পর আবারও আকর্ষণীয় সব ডিল, ভাউচার আর অফার নিয়ে দেশের বৃহত্তম ই-কমার্স প্লাটফর্ম দারাজ আয়োজন করতে যাচ্ছে ‘১২.১২’ শীর্ষক কেনাকাটার আরেকটি উৎসব।
সোমবার (১২ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বছর শেষের আমেজকে আরও একটু জমিয়ে তুলতে সোমবার (১২ ডিসেম্বর) থেকে চালু হচ্ছে দারাজের এই সিগনেচার ১২.১২ ক্যাম্পেইন।
মেগা ডিল, হট ডিলস, শেইক শেইক এবং মিস্ট্রি বক্স-সহ আগ্রহী ক্রেতাদের জন্য দারাজের ১২.১২ ক্যাম্পেইনে থাকছে ফায়ারওয়ার্ক্স ভাউচার, সারপ্রাইজ ভাউচার, আর্লি বার্ড ভাউচার, প্রিপেমেন্ট ভাউচার এবং বিকাশ আর নগদের ক্যাশব্যাক অফারের মাধ্যমে সাশ্রয়ের সুবিধা। সেই সঙ্গে দারাজ ক্লাবের সদস্যরা তাদের কেনাকাটায় আরও বেশি সাশ্রয়ের জন্য উপভোগ করতে পারেন কয়েন বুস্টের সুবিধা।