শনিবার, ০৪ Jul ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

ডাকাতির অভিযোগে সিআইডির পরিদর্শকসহ গ্রেপ্তার ৭

অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতির অভিযোগ উঠেছে সিআইডির পরির্দশক সালাউদ্দিনের বিরুদ্ধে। রাজধানীর বিভিন্ন দোকানে লুটপাটের এমন দুইটি ঘটনায় সালাউদ্দিনসহ সাত জনকে প্রেপ্তার করেছে পুলিশ। তবে তদন্ত প্রতিবেদন পাঠানো হলেও এখনও অভিযুক্ত সালাউদ্দিনের বিরুদ্ধে নেওয়া হয়নি বিভাগীয় ব্যবস্থা।

দুই দশক ধরে রাজধানীর লালমাটিয়ায় ফুটপাতে সিগারেট বিক্রি করছেন শহিদুল ইসলাম। খুচরা বিক্রির পাশাপাশি বিক্রি করেন পাইকারীও। সাথে সহায়তা করেন ভাগনে জাবেদ।

সিসিটিভি ফুটেজ ও ভুক্তভোগী শহিদুল ইসলামের কাছ থেকে যায়, সিআইডি পরিদর্শক সালাউদ্দিনের নেতৃত্বে পাঁচ জনের দল জাবেদকে অস্ত্রের মুখে জিম্মি করে সাড়ে ৬ লাখ টাকার সিগারেট লুট করে। এ সময় পুলিশ লেখা মাইক্রোবাস ব্যবহার করে তারা, যার মালিকানা একটি ইন্সুরেন্স কোম্পানির নামে। পরে শহিদুলের বাড়িতে গিয়ে আড়াই লাখ টাকা লুট করে। অপহরণ করে নিয়ে যায় জাবেদকে। পরে ৫ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয় তাকে।

সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান জানান, কোনো নির্দিষ্ট ব্যক্তির দায় নেবে না তারা।

পরিদর্শক সালাউদ্দিন করিম পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির ঢাকা মহানগর উত্তর অঞ্চলে কর্মরত। তার সঙ্গে থাকা সামিউল ও বাবু এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com