বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংঘাতের উস্কানি না দিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলনের দিন বিএনপি-জামায়াতকে ঢাকায় গণমিছিল কর্মসূচি বাতিলের পরামর্শ দেন তিনি।
আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষ্যে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
সাধারণ সম্পাদক জানান, বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে এবার আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের মঞ্চসজ্জা হবে সাদামাটা। তবে নেতা-কর্মীদের উপস্থিতি থাকবে প্রাণবন্ত।