বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কারাগারে ডিভিশন চেয়ে ফখরুল ও আব্বাসের রিট

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কারাগারে ডিভিশন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় এ রিটের শুনানি হবে। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহামদ আলীর হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ সময় নির্ধারণ করেন। মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম এবং মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের পক্ষে ব্যারিস্টার কায়সার কামাল এই রিট দায়ের করেন।

গত ৭ ডিসেম্বর বিকেলে রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি নেতাকর্মীরা। এতে গুলিতে প্রাণ হারান একজন। সংঘর্ষের পর বিএনপি কার্যালয়ে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে দলটির তিন শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাদের কয়েকটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

পরে সমাবেশের স্থান নিয়ে জটিলতা অবসানের আগে ৯ ডিসেম্বর ভোররাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। পরে আদালতে তোলা হলে ৯ ডিসেম্বর বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com