রবিবার, ০৫ Jul ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

পেরুতে জরুরি অবস্থা ঘোষণা

পেরুর সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোকে ক্ষমতাচ্যুত করার বিরুদ্ধে সহিংস বিক্ষোভের পর দেশটিতে বুধবার জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটিতে সহিংসতায় সাত জন প্রাণ হারিয়েছে। খবর এএফপি’র।
পেরুর প্রতিরক্ষামন্ত্রী আলবার্তো ওটারোলা ধ্বংসাত্মক ও সহিংস কর্মকা- চলতে থাকায় এবং বিভিন্ন সড়ক বন্ধ করে দেওয়ায় দেশে নতুন করে ৩০ দিনের জন্য জরুরি অবস্থা জারি করেন।
কাস্টিলো সমর্থকরা তার মুক্তি ও দেশে নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন করছে। কংগ্রেস বিপুপ্তি ঘোষণা করে আদেশ জারির চেষ্টা করায় গত সপ্তাহে তিনি গ্রেফতার হন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com