শনিবার, ০৪ Jul ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানান, ফারদিন ৪ নভেম্বর রাত ৯টার পর বুসরাকে নামিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন এবং তার মানসিক অবস্থা খারাপ ছিলো বলেই এভাবে এলোমেলো ঘুরাঘুরি করেছেন ফারদিন। বুশরার সাথে তার স্পেনে যাওয়ার বিষয়ে ও পরীক্ষার রেজাল্ট খারাপের বিষয় নিয়ে কথা হয়েছিল। তিনি ছনপাড়া যাননি, ব্রিজের মাঝামাঝি অবস্থায় ছিলেন।