বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যুব মহিলা লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী

বাংলাদেশ যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এই সম্মেলন শুরু হয়।

এর আগেই সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান নিয়েছেন সারাদেশ থেকে আসা যুব মহিলা লীগের কাউন্সিলররা। যোগ দিয়েছেন নানা পর্যায়ের কর্মীরাও।

উল্লেখ্য, ২০০২ সালের ৬ জুলাই যুব মহিলা লীগ প্রতিষ্ঠা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রতিষ্ঠার পর থেকে নারী অধিকার নিয়ে রাজপথে সক্রিয় ছিল সংগঠনটি। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সংগঠনের এ মর্যাদা ম্লান হতে থাকে। বিভিন্ন পর্যায়ের কিছু নেতার নামে নানা অভিযোগ ওঠে।

এতে যুব মহিলা লীগের পাশাপাশি ভাবমূর্তি ক্ষুণ্ন হয় ক্ষমতাসীন আওয়ামী লীগের। এ কারণে তৃতীয় সম্মেলনের মধ্য দিয়ে বিতর্কমুক্ত নেতৃত্ব আশা করছেন সংগঠনের নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাকালে যুব মহিলা লীগের সভাপতির দায়িত্ব পান নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক করা হয় অপু উকিলকে।

২০০৪ সালে অনুষ্ঠিত প্রথম সম্মেলনেও তাদের দায়িত্বে রাখা হয়। তৎকালীন সরকারবিরোধী আন্দোলনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর ২০১৭ সালে অনুষ্ঠিত দ্বিতীয় সম্মেলনেও তারা থাকেন নেতৃত্বে। প্রায় দীর্ঘ ২০ বছর আছেন একই পদে।

শীর্ষ দুই পদে এবার পরিবর্তন আসবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একাধিক নেতা।

তারা বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে দায়িত্ব আছেন। সংগত কারণে তারা বাদ পড়বেন। বিএনপি-জামায়াত সরকারের সময়ে যারা ছাত্রলীগের রাজনীতি করেছেন। আন্দোলন-সংগ্রামে ছিলেন তাদের থেকেই নেতা নির্বাচিত হবে এবার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com