রবিবার, ০৫ Jul ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

রোহিঙ্গা পুনর্বাসনের ব্যাপারে ভাবছে জাপান

জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, কিছু রোহিঙ্গাকে পুনর্বাসনের কথা ভাবছে জাপানে। ঢাকা যখন নিপীড়ন এড়াতে মিয়ানমার থেকে বাড়ি-ঘর ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসা দশ লাখের বেশি শরণার্থীর ভার কমানোর চেষ্টা করছে তখন তিনি এ কথা জানালেন।

ঢাকা ত্যাগের আগে জাপানী দূত বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) বলেন, জাপান বাংলাদেশ সরকারের কাছ থেকে রোহিঙ্গাদের তৃতীয়  দেশে পুনর্বাসনের অনুরোধ পেয়েছে। এখানে ইউএনএইচসিআরও রোহিঙ্গাদের জাপানে নিয়ে যাওয়ার সম্ভাবনা বিবেচনা করার পরামর্শ দিচ্ছে।

তিনি বলেন, আনুমানিক ৩০০ রোহিঙ্গা ইতোমধ্যেই টোকিও থেকে ১০০ কিলোমিটার উত্তরে একটি শহরে বাস করছে। কিন্তু সাধারণ নীতি অনুসারে জাপান বিদেশি শরণার্থীদের বিষয়ে কিছুটা সতর্ক। যদিও তার দেশে এ ধরনের আশ্রয় দেওয়ার পূর্ব-নজিরও রয়েছে।

তিনি আরও বলেন, ‘জাপানে রোহিঙ্গা সম্প্রদায়ের একটি বেস রয়েছে, তবে এই মুহূর্তে আমরা এখনও কোনো সিদ্ধান্তে আসতে পারিনি।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com