রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
ঘোষণা করা হলো ৮০তম গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন। যেখানে আটটি মনোনয়ন পেয়েছে ডার্ক কমেডি ঘরানার সিনেমা ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’। এ ছাড়া মনোনয়ন পেয়েছে মুক্তির অপেক্ষায় থাকা জেমস ক্যামেরনের বহুল প্রতীক্ষিত ‘অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার’। আছে চলতি বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘টপ গান : ম্যাভেরিক’-এর নাম। টিভি সিরিজের মধ্যে পাঁচটি মনোনয়ন পেয়েছে ‘অ্যাবট এলিমেন্টারি’। এবারের গোল্ডেন গ্লোবে বড় চমক এস এস রাজামৌলির ‘আরআরআর’। চলতি বছর মুক্তি পাওয়া সিনেমাটি ভারতের বাইরে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। বেস্ট মোশন পিকচার-ফরেন ল্যাঙ্গুয়েজ ও বেস্ট অরিজিনাল সং-দুই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে ২০২২ সালে ভারতের অন্যতম ব্যবসাসফল সিনেমাটি। বেস্ট মোশন পিকচার ফরেন ল্যাঙ্গুয়েজ শাখায় আরআরআর লড়বে ‘আর্জেন্টিনা, ১৯৮৫’, ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’, ‘ক্লোজ’, ‘ডিসিশন টু লিভ’-এর সঙ্গে। গোল্ডেন গ্লোব পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে ২০২৩ সালের ১০ জানুয়ারি।