রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভারতে দুই পুরস্কার পেলেন মিথিলা

৯ থেকে ১১ ডিসেম্বর ভারতের হায়দরাবাদের প্রসাদ প্রিভিউ হলে বসেছিল ‘তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২২’-এর (টিবিএফএফ) আসর। উৎসবে কলকাতার ‘মায়া’ সিনেমায় নামভূমিকায় অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে পুরস্কার জিতেছেন বাংলাদেশের মেয়ে মিথিলা। পাশাপাশি দুই বাংলায় অভিনয়ের অবদানের জন্য ওই উৎসবে ‘মৈত্রী অ্যাওয়ার্ড’ও দেওয়া হয় তাকে। উৎসবের শেষ দিন ১১ ডিসেম্বর মিথিলার হাতে পুরস্কার দুটি তুলে দেওয়া হয়। প্রথম দেশের বাইরের কোনো ছবিতে অভিনয় করে এমন সম্মান অর্জন করলেন মিথিলা। তিনি বলেন, ‘এটি আমার জন্য আনন্দের। কলকাতার বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছি। ছবিগুলো এখনো প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। তার আগে ‘মায়া’ ছবি থেকে পুরস্কার পেলাম। খুবই ভালো লাগছে।’ তিনি আরও বলেন, ‘১০ ও ১১ ডিসেম্বর পরপর দুদিন “মায়া” ছবিটি  উৎসবে দেখানো হয়। ছবিটি দেখে দর্শকরা আমার অভিনয়ের ভীষণ প্রশংসা করেছেন।’ ‘মায়া’ ছবিটি পরিচালনা করেছেন রাজর্ষি দেব। উৎসবে ২১টি সিনেমা প্রদর্শিত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com