বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় করা পুলিশের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের তৃতীয় দফায় জামিন শুনানি বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত হবে।
গতকাল বুধবার বিচারক রেজাউল করিম চৌধুরীর আবেদনটি শোনার জন্য এই দিন ধার্য করেন।
এর আগে গত রবিবার আইনজীবীর এই চার নেতাসহ কারাগারে থাকা বিএনপির নেতাকর্মীদের জামিন আবেদন করা হয়। সোমবার শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম আদালত তাদের আবেদন নামঞ্জুর করে।
এদিকে গতকাল মির্জা ফখরুলের সঙ্গে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ করেছেন তার স্ত্রী রাহাত আরা বেগম। তিনি স্বামীকে কয়েকটি বই, হালকা খাবার, ওষুধ দিয়ে এসেছেন।