শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প

তাইওয়ানের পূর্ব উপকূলে বৃহস্পতিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী তাইপে কেঁপে উঠে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২ ভাগ। এরপর আরো কয়েক দফা মৃদু ভূমিকম্প অনুভূতহয়। তাইওয়ানের আবহাওয়া ব্যুরো এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, হুয়ালিয়েন কাউন্টি উপকূলের প্রায় ৩০ কিলোমিটার দূরে দুপুরের পরপরই এ ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ৬ কিলোমিটার গভীরে।
এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯ ভাগ এবং এর উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১২ কিলোমিটার গভীরে।
এতে তাৎক্ষণিকভাবে ক্ষতি বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
আবহাওয়া ব্যুরো ভূকম্পন কেন্দ্রের প্রধান চেন কুউ-চেং সাংবাদিকদের বলেন, ‘এ ভূমিকম্পের আঘাতে পুরো তাইওয়ান কেঁপে উঠে কারণ এর উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের একেবারে স্বল্প গভীরে।’
‘দেশটিতে এ পর্যন্ত আট বার ভূমিকম্প অনুভূত হয়েছে এবং আগামী তিনদিন আরো অনেকবার ভূমিকম্প আঘাত হানতে পারে বলে আমরা ধারণা করছি।’
তাইপেতে থাকা এএফপি’র এক সাংবাদিক জানান, রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এর তীব্রতা এ বছর আগের আঘাত হানা ভূমিকম্প গুলোর চেয়ে কম ছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com