বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আমিনবাজার-গোপালগঞ্জ বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু

ঢাকার আমিনবাজার থেকে গোপালগঞ্জ পর্যন্ত দেশের অন্যতম দীর্ঘ বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ গ্রিড সাবস্টেশন থেকে ৪০০ কেভি ভোল্টেজ দিয়ে লাইনটি চালু করা হয়। তবে এখনো এ লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়নি বলে জানিয়েছেন পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ-পিজিসিবির প্রকৌশলীরা।

পদ্মা নদী দিয়ে বিদ্যুতের সঞ্চালন লাইন চ্যালেঞ্জিং হওয়ায় দীর্ঘদিন ধরেই তা ঝুলে ছিলো। এতে পায়রা এবং রামপালের বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ পুরোপুরি ব্যবহার করা যাচ্ছিলো না। দেশে বিদ্যুতের ঘাটতি থাকা সত্বেও সঞ্চালন লাইনের অভাবে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের পুরো সক্ষমতা ব্যবহার করতে পারেনি বিদ্যুৎ বিভাগ।

এ অবস্থায় পায়রা ও রামপালের বিদ্যুৎ ব্যবহার করতে গোপালগঞ্জ সাবস্টেশন প্রান্ত থেকে ৪০০ কেভি ভোল্টেজের লাইন আমিনবাজার পর্যন্ত চালু করা হয়।

গোপালগঞ্জ থেকে আমিনবাজার গ্রিড সাবস্টেশন পর্যন্ত লাইনটির দৈর্ঘ্য ৮২ দশমিক ৫ কিলোমিটার। যার মধ্যে পদ্মা নদীতে সাড়ে ৭ কিলোমিটার রিভারক্রসিং রয়েছে।

বিদ্যুৎ বিভাগ বলছে, ৪০০ কেভি ভোল্টেজের লাইনটি পুরোদমে চালু হলে ঢাকা, সাভার, গাজীপুরসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বাড়বে। সেই সঙ্গে দূর হবে বিদ্যুতের ঘাটতি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com